সহজের নতুন ট্যাগলাইন ‘সহজ, সবার জন্য’

৮ আগষ্ট, ২০১৯ ১৬:২৮  
নতুন ব্র্যান্ড ট্যাগলাইনের ঘোষণা দিয়েছে অনলাইন প্লাটফর্ম সহজ। নতুন ব্র্যান্ড ট্যাগলাইন দেয়া হয়েছে ‘সহজ, সবার জন্য’। নতুন ট্যাগলাইনের জন্য গড়ে তুলছে একটি ‘সুপার অ্যাপ’। এই অ্যাপে এক ক্লিকেই কাটা যাচ্ছে বাস,লঞ্চ, সিনেমা,খেলা কিংবা ইভেন্টের টিকেট। রাইড নিয়ে দ্রুত যাওয়া যাচ্ছে গন্তব্যে, খাবার হাজির হচ্ছে দোরগোড়ায়। মিলছে চাহিদা ভিত্তিক ট্রাক সেবাও। এ বিষয়ে সহজের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক মালিহা কাদির বলেন, বলেন, ‘দেশের মানুষের দৈনন্দিন চাহিদা পূরণে সাধারণ মানুষের সমস্যা চিহ্নিত করে,তাদের মতামত নিয়ে সহজ চেষ্টা করে যাচ্ছে সমাধানের জন্য। টিকেট, রাইড শেয়ারিং কিংবা ফুড ডেলিভারি এসকল সার্ভিসই আনা হয়েছে জনসাধারণের সময় বাঁচাতে, আর এখন সহজ সুপার অ্যাপে সবার জন্যই আছে কিছু না কিছু। তাই তো সহজের নতুন স্লোগান এখন ‘সহজ, সবার জন্য’। ‘ মালিহা আরও বলেন, ‘প্রতিদিনকার প্রয়োজন মেটাতে ‘সহজ সুপার অ্যাপ’ নিয়ে এসেছি আমরা। আর এজন্যই আমরা আমাদের নতুন ট্যাগলাইন ‘সহজ, সবার জন্য’ নিয়ে এসেছি।’ প্রসঙ্গত, ২০১৪ সালে অনলাইনে বাস টিকেট কেনার প্ল্যাটফর্ম হিসেবে যাত্রা শুরু করে সহজ।